আলমগীর মানিক | ০৪:১০ পিএম, ২০২৩-০৩-২৭
আলমগীর মানিক
পার্বত্য জেলা রাঙামাটির ক্রীড়াঙ্গনের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি রিজিয়ন। সোমবার (২৭মার্চ) সকালে রাঙামাটি সেনা রিজিয়নের সদর দপ্তরে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাঙামাটির ৩০৫ বিগ্রেডের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন, এনডিসি-পিএসসি।
রাঙামাটির কৃতি খেলোয়াড়দের মানোন্নয়নের অংশ হিসেবে রাঙামাটি রিজিয়ন, শেখ কামাল ২য় যুব গেমস এ পদক প্রাপ্ত, শেখ কামাল জাতীয় স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত এবং ১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়ন এ পদক জয়ী খেলোয়ারদের এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় গত ১৯ মার্চ রাঙামাটিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। রাঙামাটির খেলাধুলার উন্নয়ন রাঙামাটি রিজিয়ন যে কোন ধরনের সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বদা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited